জ্ঞানে জ্ঞানে
জ্ঞানে জ্ঞানে
খাদিজা বেগম
জ্ঞানে জ্ঞানে বিজ্ঞ যে লোক
কাজের মাঝে পায় খুঁজে সুখ,
তার কাজে নাই ছলচাতুরি
তার মনে নাই লোভের অসুখ।
সততাতে সৎ মানুষটা
মিথ্যা ছাড়া করে না ভয়,
শত বিপদ অভাবেও
তার শত তার নাই পরাজয়।
কানায় কানায় সত্য ভরা
সেই মানুষের পবিত্র মুখ।।
ন্যায়ের পথের পথিক যে জন
সে যাবে না অন্যায় পথে,
দুই পথেরই পথিক যে জন
নিকৃষ্ট সে স্রষ্টার মতে।
উৎকৃষ্ট যে হবে না সে
কখনো তো সত্য বিমুখ।।
সত্যবাদী সত্য বলে
প্রয়োজনে থাকে সে চুপ,
অকারনে বললে কথা
উঠবে ফুটে শয়তানি রুপ।
লোভ লালসায় যন্ত্রণা হয়
সত্যবাদীর সততাতেই সুখ।।
Comments
Post a Comment