দূর্নীতি

 দূর্নীতি

খাদিজা বেগম 


ডানে বামে আজ দূর্নীতি

সামনে পিছে আজ দূর্নীতি,

দুর্নীতির ঐ জোয়ার উঠে 

 আজ ডুবাল সব সুনিতী।


স্কুল, কলেজ, মন্দির, মসজিদ

মাটে, ঘাটে, বাজারে আজ,

কানায় কানায় ভরে আছে 

উপচে পড়া দুর্নীতিবাজ।

এই দুর্নীতির কারণে আজ 

ধ্বংস হলো অর্থনীতি।।


শিক্ষা জাতির মেরুদন্ড

এই দুর্নীতিতে ভেঙ্গেছে তা,

যতই নিচ্ছে শিক্ষা সনদ

ততই বাড়ছে যে মূর্খতা।

আরো বাড়ছে চাঁদাবাজি 

গুম, খুন, ধর্ষণ, দমননীতি।।


দুর্নীতি টা আজকে যেন 

নীতি হলো এই সমাজে,

সবখানেতে সভাপতি

 হায়েনাদের দলটা বাজে।

দলে দলে আজ দুর্নীতি 

রাজনীতিতে আজ দুর্নীতি।।







Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো