প্রেম পিড়াতে

 প্রেম পিড়াতে

খাদিজা বেগম 


প্রেম পিড়াতে পীড়িত মন 

ভালোবাসার রোগ ভরা গায়,

তারে ছাড়া বাঁচবো না আর 

আমার দেহ মন যারে চায়।


মন ভুলানো কথা বলে 

এখন সে তা গেছে ভুলে,

আমি চাইলেও মন ভোলে না 

তারে মাথায় রাখে তুলে।

তার কথাতে বিশ্বাস করে 

আমার প্রাণটা এখন যায় যায়।।


তার বিরহে পুড়ে পুড়ে 

পুড়ে গেছে আমার হিয়া,

তবুও তো নিল না খোঁজ

একবারো সে ভুল করিয়া।

কেউ বুঝবে না কষ্টের কথা 

বুঝাবার নাই কোন উপায়।।


তার প্রেমেতে প্রাণ বাঁধিয়া 

ছটফটিয়ে আমি মরি,

তার পাথরের মন টলে না 

যতই হাতে পায়ে ধরি।

গন্ধ নাইরে ধোয়া নাইরে

জ্বলছে আগুন এই কলিজায়।।

Comments

Popular posts from this blog

বলো

নীতা আম্বানি

মনের মত এক মন