ব্যাক্তিগত দেয়াল
ব্যক্তিগত দেয়াল
খাদিজা বেগম
তোমার আমার মাঝে এখন
একটা ব্যক্তিগত দেয়াল,
তাই তো এখন আমার প্রতি
নাই আর আগের মত খেয়াল।।
এই দেয়ালে ভাগ হয়েছে মন
তার পরে ভাগ হবে বাড়ি,
সেই ভাবনায় মন এখনি
করে শুধু আহাজারি।
আমার নাওটা ঘাটে বান্দা
ও তুমি কার নায় উড়াও পাল।।
তখন তোমার পায়ের চিহ্ন
পড়বে না আর মোর বাড়িতে,
তোমার জন্য হবে না আর
কোন রান্না মোর হাঁড়িতে।
তুমি থাকবে সঙ্গি নিয়ে
আমার একলা দুঃখী কপাল।।
আমরা দুজন ভিন্ন তখন
কেউ রাখবো না কারো খবর,
তবু বহন করব বুকে
আমি তোমার স্মৃতির কবর।
হয়তো কোন দিন বুঝবে না
আমি তোমার প্রেমের কাঙ্গাল।।
Comments
Post a Comment