অন্ধকারে চশমা

 অন্ধকারে চশমা

খাদিজা বেগম 


অন্ধকারে চশমা দিয়ে 

লাভ হবে না চোখে,

আলোকিত হতেই হবে 

সবার আগে তোকে।


তোর ভিতরে না জাগালে 

সত্য ন্যায়ের আলো,

দূর হবে না কোনদিনও 

তোর হৃদয়ের কালো।

তুই এক জনা অপরাধী 

যতই ভালো বলুক লোকে।।


তুই ভালো না তুই তো জানিস

করিস না তা স্বীকার,

স্বীকার করলে ফিরে আসতি

করতি না পাপ তুই আর।

সেজদায় গিয়ে কাঁদতিরে তুই 

তোরই বাপের শোকে।।


সত্যিকারের মানুষ হলে 

মানুষে ভুল শুধরায়,

অমানুষে না শুধরিয়ে

খুঁজে ভুলের উপায়।

এমন একদি আফসোস করবি 

নিজের মাথা ঠোকে।।


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো