আমরা

 আমরা

খাদিজা বেগম 


আমরা বার বার আসবো না আর

দায়িত্ব নিয়ে পৃথিবীতে,

পারবো না আর মানুষেরে 

ভালবেসে সেবা দিতে।


আজ থেকে তাই করব না কেউ

কাউকে ঘৃণা আর অপমান,

 অটুট থাকবো নিজের দায়িত্বে

যায় যদিও তাতে এই প্রাণ।

অশ্লীল ভাষা রাখবো না আর 

আমাদের এই জবানীতে ।।


কারো ক্ষতি করবো না আর 

আমাদের এই হাতে আর পায়,

উপকারী কর্ম করে 

সুখ ছড়াবো এই দুনিয়ায়।

হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে

সমাজ ভরবো প্রেম প্রীতিতে।।


একের দুঃখে অন্য জনা

আমরা সদায় থাকবো তৈরি,

ক্ষুদ্র স্বার্থ কেন্দ্র করে 

কেউ হবো না কারো বৈরী।

মিলেমিশে থাকবো আমরা 

মানব জাতি সব জাতিতে।।




Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো