সূর্য
সূর্যকে দেখাই পথ
খাদিজা বেগম
সূর্য আমার পিছে থাকে
আমি তাকে দেখাই পথ,
আমার সামনে ধসে পড়ে
ভয়াবহ সব বিপদ।
মরুর বুকে বয়ে চলা
আমি ক্ষিপ্ত জলের ঢেউ,
আমায় ছাড়া ভয় করিনা
তাতে হোক না সে যে কেউ।
সঠিক মতে অটল আমি
মানি না ভুল ঐক্যমত।।
আমার ভিতর আমার রাজ্য
আমি আমার ঐশ্বর্য,
নিঃস্ব হয়ে যাই কখনো
যখন হারাই সব ধৈর্য।
সততাকে আকারে রাখব
নিত্য করি এই শপথ।।
অর্জন বলে নাই কিছু মোর
বর্জন করি রোজ মিথ্যা,
বীরের মতো যুদ্ধ করে
সদা করি লোভ হত্যা।
চলেছি রোজ কোটি বছর
যা শুধুই এক ঘন্টার পথ।
Comments
Post a Comment