দোর খুললেই

 দোর খুললেই

খাদিজা বেগম 


দোর খুলিলেই হবেনা ভোর

যেথায় আছে চিন্তার কালো,

চিন্তাতে আর চেতনায় আজ

হতেই হবে তোমায় ভালো।।


মুখের কথায় হয়না ভালো 

ভালো হতে হবে কর্মে,

যে করেনা কারো ক্ষতি 

তাকেই মানুষ বলে ধর্মে।

জ্বালো জ্বালো মনের ভিতর 

মানবতারা প্রদীপ জ্বালো।।


জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও 

মনে পোষা লোভ লালসা,

এই সমাজে ছড়িয়ে দাও 

সবার প্রতি ভালবাসা।

তুমি হবে সবার জন্য 

নতুন দিনের আশার আলো।।


এই সমাজে সেই তুমি আজ

কোন কারণে হয়েছ ত্রাস,

স্বাধীন মানুষ হয়েও কেন

আজ হয়েছো ক্ষমতার দাস।

বিবেক দিয়ে যাচাই করো

তুমি মন্দ কিনা ভালো।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো