তপ্ততাপে

 তপ্ততাপে

খাদিজা বেগম 


তপ্ততাপে তৃষাতুর মন 

এই বৈশাখের দুপুরে,

বৃষ্টি হয়ে মন ভেজালো 

তোমার প্রেমের নুপুরে।


কানায় কানায় মন ভরেছে 

দেখার পরে তোমাকে,

মনে হয়েছে শ্রাবণ ধরা 

তপ্ত তাপের বৈশাখে।

মন ডুবেছে ভাসেনা আর 

ভালবাসার পুকুরে।।


হঠাৎ করে ফুল ফুটেছে 

তোমার রুপের ফাগুনে,

দিনের বেলা চাঁদ উঠেছে

পুড়ছি জোছনার আগুনে।

পড়ছে তবু গাইছে এ মন

 নাচছে তারই প্রেম সুরে।।


যতই দেখি তাহার আঁখি 

মন হয়ে যায় দিওয়ানা,

জানিনা তার নাম ঠিকানা 

সবই আমার অজানা।

শুধু জানি সেই মুখটা খুব 

মায়াবী আর আদুরে।।



Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো