ভোর হয়েছে

 ভোর হয়েছে

খাদিজা বেগম 


ভোর হয়েছে সেই তো কবে 

আমার জন্ম হওয়ার আগে,

তবু কেন ঘোর অন্ধকার 

এতো আঁধার আঁধার লাগে।


স্বাধীন দেশে জন্ম নিয়ে

থাকবো কেন এখনো চুপ?

ভয় ভীতি সব মাটি দিয়ে 

দেখিয়ে দেবো বীরের স্বরুপ।

জাগ্রত হও বীর বাঙালি

ঐ শত্রুরা জাগার আগে।।


দেশের পক্ষে দাঁড়িয়ে যাও 

গোলা,বারুদ,গুলির মুখে,

কোন আঘাত লাগেনা যে

আমাদের এই দেশের বুকে।

গড়বো এই দেশে নতুন করে 

দুর্নীতির ঐ দেয়াল ভেঙে।।


দুর্নীতির ওই গোন পোকা সব 

কাষ্ট ধরে জ্বালিয়ে দাও,

সম্মান নিয়ে বাঁচতে হলে 

আগে দেশের সম্মান বাঁচাও

সত্য ন্যায়ের হাতিয়ারে 

ভাঙবো দেয়াল ভাগে ভাগে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো