অনুঢ়া মন
অনুঢ়া মন
খাদিজা বেগম
অনুঢ়া মন থাকবে কত
তোর অপেক্ষায় অনুঢ়া আর?
কি বলিলে বুঝবি রে তুই
কত জ্বালা এই অনুঢ়ার!
জোড়ায় জোড়ায় পাখি উড়ে
একের পিছে অন্যে ঘোরে,
তাই দেখিয়া মন মানে না
খুব বেশী আজ চাইছি তোরে।
আমি তোরি হয়ে আছি
তুই কেন যে হওনা আমার?
তোরে পাইলে পাওয়া হইতো
জোছনা ঝরা পূর্ণিমার চাঁদ,
তোরে পাবার আশা নিয়া
করি আমি রোজ মোনাজাত।
তোর পরশে জুড়াইয়া দে
পুড়ে পুড়ে হৃদয় আঙ্গার।।
কেমন করে বলবো তোরে
তুই ছাড়া মোর চলে নারে,
আমার এ মন তোর কথা কয়
তোরেই ডাকে বারে বারে।
তোর অপেক্ষায় খুলেছে মন
ভালবাসার প্রণয় দ্বার।।
Comments
Post a Comment