তোমার খাঁচায়
তোমার খাঁচায়
খাদিজা বেগম
তোমার খাঁচায় পুষলে আমায়
হইতাম তোমার পোষা ময়না,
হাতে ধরে দেখলে আমার
হইতাম তোমার হাতের আয়না।।
শীতের দিনে হইতাম আমি
তোমার গায়ের উষ্ণ চাদর,
তোমার অঙ্গে অঙ্গে আমি
হইতাম মিষ্টি মধুর আদর।
মনে মনে তোমার কথা
এই মুখেতে কিছুই কয়না।।
তুমি যদি ভিজতে চাও হে
আমি হইতাম প্রেমের বৃষ্টি,
ঝড় ঝরাইয়া ঝরে পড়তাম
নতুন কিছু হতো সৃষ্টি।
একলা জ্বলায় জ্বলি আমি
এই জ্বালাতো আমার সয়না।।
কত কিছু হইবার আশা
আমি মনে মনে পুষি,
তোমায় আমি দোষ দেবো না
আমি ভাগ্য দোষেই দুষি।
এত করে চাই যাহারে
সে তো আমায় কভু চায়না।।
Comments
Post a Comment