দামি মানুষ
দামি মানুষ
খাদিজা বেগম
তোমরা অনেক দামি মানুষ
আমিও নই সস্তা মানুষ,
তোমরা অনেক ব্যস্ত মানুষ
আমিও নই অলস মানুষ।
তোমরা অনেক জ্ঞানীগুণী
আমিও নই মূর্খ, বোকা,
তোমরা অনেক অর্থে বড়
আমিও নই ক্ষুদ্র থোকা।
আমি লোভের উর্দ্ধে উঠে
নৈতিকতায় গড়া মানুষ।।
তোমরা অনেক পবিত্র জন
আমিও নই অপবিত্র,
তোমরা অনেক চরিত্রবান
আমিও নই কুচরিত্র।
লালোসাতে লাগাম দিয়ে
আমি ধৈর্যে গড়া মানুষ।।
তোমরা অনেক বংশীয় লোক
আমিও নই পরিচয়হীন,
এই দেশ আমার জন্মভূমি
আমি সন্তান তার চিরদিন।
দেশের শত্রু আমার শত্রু
সেই কাপুর যারা খায় ঘুষ।।
Comments
Post a Comment