ও নামাজি
ও নামাজি
খাদিজা বেগম
ও নামাজি তোমার নামাজ
তুমি যাচাই কারো আজি,
সত্যি কারের নামাজি কি
নাকি তুমি একটা পাজি?
সুদ খেওনা, ঘুষ খেওনা
এটা স্রষ্টার কঠোর নিষেধ,
কোথায় তোমার স্রষ্টাতে ভয়
হালাল হারাম এর ভেদাভেদ?
একই মানুষ একিই সাথে
হয় না পাজি আর নামাজি।।
করছ কেন ছলচাতুরি
অন্যজনকে ঠকাতে আজ?
তোমার কাজের জন্য কেন
গুরুত্বহীন ফরজ নামাজ?
অন্যের সম্পদ মেরে খেয়ে
লাভ হবে না হয়েও হাজী!!
অন্যায় দেখেও যদি থাক
লাশের মতো নিরবে চুপ,
তবে তোমায় যাচাই কর
মানুষ নাকি মানুষের রূপ?
মনের সাথে যুদ্ধ করে
হতেই হবে তোমায় গাজী।।
Comments
Post a Comment