কোথায় তুমি
কোথায় তুমি
খাদিজা বেগম
কোথায় তুমি, তুমি কোথায়?
খুঁজে খুঁজে দিশেহারা,
কোথায় তুমি, তুমি কোথায়?
দাও সারা দাও, দাও না সারা।।
তোমার নামটি লইয়া লইয়া
কাঁদে আমার দুটি আঁখি,
মনটা আমার উড়ে বেড়ায়
তোমার খুঁজে হইয়া পাখি।
ওগো তোমায় খুঁজে খুঁজে
হলেম আমি পাগল পারা।।
জানিনা কি জাদু জানো
মনে মনে মনটা টানো,
টেনে টেনে তোমার টানে
ঘরের বাহির করে আনো।
এমন কেন ভালোবাসা
কেন এমন প্রেমের ধারা??
তোমার খোঁজে পথে পথে
ঠিকানা হীন পথ চলেছি,
জানিনা তো কেন এত
তোমার প্রেমে খুব জ্বলেছি?
যেথায় পড়ে চোখের দৃষ্টি
দেখি শুধুই এক চেহারা।।
Comments
Post a Comment