এই ফরিয়াদ

 এই ফরিয়াদ

খাদিজা বেগম


তুমি ছাড়া নাই কেহ নাই 

আমার বন্ধুবান্ধব বলে,

তুমি আমার সঙ্গের সাথী 

তোমার সঙ্গে যাবো চলে।


তুমি আমার হুকুমদাতা 

মানি তোমার পরামর্শ,

তোমার বন্ধু শ্রেষ্ঠ নবী

এই জীবনে মোর আদর্শ।

শায়তান আমার শত্রু লাগে 

 কুপরামর্শ দেয় কৌশলে।।


আমি মানুষ তোমার গোলাম

আমার, তোমার গোলামিতেই সুখ,

নাই অভিযোগ নাই অভিমান 

দাও যদিও অভাব, অসুখ।

আমায় ছোট করো না সাই

কারো কাছে বুদ্ধি বলে।।


তোমার বানী অমূল্য ধন 

আমি যেন তা না হারাই,

কোনদিনও আমি যেন

পাপের পথে পা না বাড়াই।

এই ফরিয়াদ জানাই তোমায় 

কৃতজ্ঞ দুই চোখের জলে।






Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো