পালকি নিয়ে এসো
পালকি নিয়ে এসো খাদিজা বেগম পালকি নিয়ে এসো তুমি বধু সেজে যাবো তোমার বাড়ি, আমার কথা না শুনিলে তোমার সাথে আজীবনের আড়ি।। শাড়ি এনো চুড়ি এনো আমার জন্য এনো চুলের ফিতা, তোমায় ছাড়া এ জীবনটা হয়ে যাবে শুধুই তিতা তিতা। ভালোবেসে সাথে রেখো কভু আমায় যেও না গো ছাড়ি।। আমায় নিয়ে ভেবো না তো তিন বেলা নয় দু'বেলা ভাত খাবো, তবু তোমার সাথী হবো আমি শুধু তোমার সাথেই যাবো। রাত্রি জেগে চাঁদের আলোয় গল্প করবো জোস্নায় ভিজে ভিজে, তোমার সাথে থাকবো আমি ভেবেই আমার আনন্দ হয় কি যে। মানে না মন কোন শাসন সয় না দেরি করো তাড়াতাড়ি।।