রাজনৈতিক দল

 রাজনৈতিক দল 

খাদিজা বেগম 


পৃথিবীটা স্বর্গ তাদের 

যাদের আছে রাজনৈতিক দল, 

এক এক নেতা কর্মীর গায়ে 

হাজার হাজার দানবের বল।।


তাদের কথায় সুর মিলিয়ে 

কথা বলে প্রশাসনে,

 দলের তৈরি যাতা কলে 

পিষে মরে জনগণে।

রক্তচোষা রাজনীতিবিদ 

ঝরায় লোকের নয়নের জল।।


ওদেরকে ঘুষ না দিলে ভাই 

কোন লোকের চাকরি হয় না,

ব্যবসা করলেও চাঁদা নেবে 

এত জ্বালা আর তো সয় না।।


ওদের মাঝে নাই মমতা 

নাই ধর্মীয় কোন শিক্ষা,

নেতার নামে ভিক্ষু করা 

দ্বারে দ্বারে করে ভিক্ষা। 

ভেবেচিন্তে কাজ কর ভাই 

তোমার থাকবে সব কর্ম ফল।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো