অসতি
অসতি
খাদিজা বেগম
না ভাবিয়া না বুঝিয়া
বন্ধুর মনের মতি গতি,
প্রেম করিয়া হইলাম আমি
লোকের চোখে এক অসতি।।
বন্ধু আমার কালো ভ্রমর
উড়ে বেড়ায় ফুলে ফুলে,
মানুষ ভেবে প্রেম করিছি
একটা ভোমরার সাথে ভুলে।
প্রেম করিয়া হলো আমার
এক পৃথিবী সমান ক্ষতি।।
তারে পেলে সুখী হব
এই ভাবনায় প্রেম করেছি,
সে করেছে প্রতারণা
তাইতো আমি আজ মরেছি।।
এমন মারা মারল আমায়
কেউ দেবে না আমায় কবর,
এমন পোড়া পড়লো আমায়
কেউ নেবে না আমার খবর।
এখন আমি জিন্দা মরা
আমার মূল্য নাই এক রতি।।
Comments
Post a Comment