বাবা

 #বাবা 

#খাদিজা-বেগম 


কত বছর হয়ে গেল 

বাবা তোমায় দেখতে পাই না আমি,

তোমায় ছাড়া এই হৃদয়ে 

কত কষ্ট জানে অন্তর্যামী।।


কত যে রাত তোমায় ভেবে 

চোখের জলে ভিজে গেছে বালিশ, 

বাবা তুমি ছিলে আমার 

দুঃখ কষ্ট সমাধানের মালিশ।

সকল বাবার সেরা বাবা 

বাবা তুমি সবার চেয়ে দামি।।


হারিয়েছি যেদিন তোমায় 

সেদিন থেকেই হয়ে গেছি নিঃস্ব, 

তোমায় ছাড়া আমার চোখে 

মলিন মলিন লাগে মহা বিশ্ব।।


 তোমার রক্ত বইছে বাবা 

এই শরীরের প্রতি শিরায় শিরায়,

প্রতিটা রাত প্রতিটা দিন 

তাইতো বাবা মনে পড়ে তোমায়।

তোমার জন্য দোয়া করি 

ঐ পাড়েতে ভালো থেকো তুমি।।


"রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি  সগিরা"!


Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো