পরিপূর্ণ জীবন

 পরিপূর্ণ জীবন

খাদিজা বেগম 


তোমার সাথে হাসবো আমি 

আবার তোমার সাথেই কাঁদবো, 

হাসি কান্নার এই জীবনটা 

আমি তোমার সাথেই বাঁধবো।।


তোমার সাথে বাঁচবো আমি 

আবার তোমার সাথেই মরবো, 

সহযোদ্ধা হয়ে আমি 

তোমার সকল যুদ্ধ লড়বো।

এই জীবনের প্রতিটি পথ

আমি তোমার সাথেই হাঁটব।।


তোমার সাথে করবো আমি 

হেসে হেসে সকল তর্ক,

তোমার ছোঁয়ায় খুঁজে নেব 

এই ধরাতে প্রেমের স্বর্গ।।


তোমার সাথে বাসবো ভালো

তোমার বিয়োগ ব্যথায় জ্বলবো,

তোমার কথা শুনবো আমি 

আবার তোমার সাথেই বলবো। 

তোমার সাথের সাথী হয়ে 

পরিপূর্ণ জীবন গড়ব।।

Comments