এক আকাশের নিচে

 #এক আকাশের নিচে 

#খাদিজা বেগম 


দেখা হয়নি কথা হয়নি 

তাতে কিবা আসে যায়, 

দেখা হবে কথা হবে 

যদি দুটি মনে চায়।।


মেঘে মেঘে আকাশ ভরা 

বৃষ্টি নামবে এখনি,

চোখ বুজেও দেখি আমি 

তোমার চোখের চাহনি। 

বৃষ্টি এলে তুমাও কি 

ভিজে যাবার তৃষ্ণা পায়।।


হয় যদি হোক দুটি হৃদয় 

ভেবে ভেবে বেদিশে,

এক আকাশের নিচে আছি 

এটাই বা কম কিসে।।


চাইনা তুমি আমার জন্য 

লোক সমাজে হও দোষী,

তোমায় আমি ভাবতে পারি 

এতেই আমার মন খুশি, 

ক্ষণে ক্ষণে তোমাকে পাই

আমার বুকের কলিজায়।।

Comments