প্রেম বিরহে বিরহী
প্রেম বিরহে বিরহী
খাদিজা বেগম
পূর্ণিমা চাঁদ দূর আকাশে
মন আঙিনার মাঝে জোছনা ঝরে,
আজ মন চায় খুব ভালবেসে
জোছনায় ভিজি তোমার হাতটা ধরে।।
চাঁদ ঢেকে যায় যদি মেঘে
জ্বলবে আলো ওই জোনাকির গায়ে,
রাত নিশীথে তোমায় নিয়ে
হাটবো আমি আলতো আলতো পায়ে।
সারাটা রাত একা একা
এই দেহ মন শুধু ছটফট করে।।
যেমন করে চৈত্রের মাটি
খাঁখাঁ করে ফেটে বৃষ্টির তৃষ্ণায়,
তেমন করে আমার এ মন
তোমায় কাছে পাবার আশায় আশায়।।
কর যদি না বোঝার ভান
তোমায় আমি কেমন করে বুঝাই,
মন পোড়া ছাই যায়না দেখা
তোমায় আমি কেমন করে দেখাই।
প্রেম বিরহে বিরহী মন
বুকের ভেতর ধড়ফড় করে মরে।।
Comments
Post a Comment