মুঠো মুঠো তৃষ্ণা

 মুঠো মুঠো তৃষ্ণা 

খাদিজা বেগম 


তুই আমাকে আদর করে 

নে টেনে নে বুকে,

এই বুকেতে মন মরে যায় 

তোর বিরহ দুখে।


তুই চেয়ে দ্যাখ এই হৃদয়ে 

মুঠো মুঠো তৃষ্ণা,

তুই তাড়িয়ে দিস না আমায় 

তুই ফিরিয়ে দিস না।

হাজার দুঃখ যায় হারিয়ে 

তোর পরশের সুখে।।


একটুখানি ভালোবাসা 

পাবার আশায় আসি,

একটুখানি আদর পেতে 

চোখের জলে ভাসি।


ভালোবেসে দে মুছিয়ে 

আমার চোখের পানি,

তুই যে আমার স্বপ্নে দেখা 

এই হৃদয়ের রানী।

তোরে ছাড়া মরে যাব 

আমি ধুঁকে ধুঁকে।। 

Comments