ঘুমের ঔষধ
ঘুমের ঔষধ
খাদিজা বেগম
একশ পাতা ঘুমের ঔষধ
মন কেবলি খাবো খাবো করে,
কত জনের কত ইচ্ছা
আমার ইচ্ছা মরে যাবার তরে।।
মরে যাবো সেই আশাতে
আমি সকাল বিকাল বসে থাকি,
মরণের ক্ষণ আর কতদূর
মরন আমায় ভুলে গেছে নাকি।
ফুল বিছানায় ঘুম আসে না
ঘুমাতে চাই একলা মাটির ঘরে।।
ঘুমের মাঝে সুখ পেয়েছি
জেগে থাকতে আমার কষ্ট লাগে,
ঘুম পাড়িয়ে দাও আমাকে
নয়ন যেন আর কভু না জাগে।।
মরণে যে কষ্ট আছে
তার চেয়েও কষ্ট বেশি বাঁচায়,
প্রাণ পাখিটা কান্দে আমার
বন্দি হয়ে দেহ নামের খাঁচায়।
যেখান থেকে এসেছিলাম
সেথায় নিয়ে চলো এই হাত ধরে।।
Comments
Post a Comment