সুখের পুষ্প

 সুখের পুষ্প 

খাদিজা বেগম 


আজ তোমাকে দেখতে কেন 

এত মলিন মলিন লাগে?

যাক বয়ে যাক হাসিল ঝর্না 

যেমন বয়ে ছিল আগে।।


আঁধার দেখে ভয় পেয়ো না 

রাত পোহাবে সকাল হবে,

স্রষ্টা তোমার সঙ্গে আছে 

যায় যদি যাক দূরে সবে।

ঝড়ে গেলেও শুকনো পাতা 

গাছে সবুজ পাতা জাগে।।


সুখের প্লাবন বইবে বুকে 

হয় তো এখন মরুভূমি,

মন হারাবে কিছু হয় তো 

পাবে অনেক কিছুই তুমি।।


হয়তো তোমার ভাঙছে হৃদয় 

বইছে বুকে রক্তধারা,

হাজার রকম যন্ত্রণাতে 

তোমায় এসে করছে তাড়া। 

সুখের পুষ্প ফুটবে একদিন 

তোমার দুঃখ ভরা বাগে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো