জীবন সংসার

 জীবন সংসার 

খাদিজা বেগম 



দুই পাশে তার দুই কূল রেখে 

তার ভিতরে বয়ে চলে সাগর,

তেমনি চলে জীবন সংসার 

যে সংসারের মূলে থাকে আদর।।


দু'কূল ছাড়া হয়না নদী

খেলে না তার বুকে জোয়ার ভাটা,

দুই কূলে দুই নারী পুরুষ 

মধ্যখানে সংসার নামের লাটা।

এক লাটাটে আটকে থেকে 

দুইজনারে দুইজন করে কদর।।


নদীর মূলে জোয়ার ভাটা 

সংসারের মূল ভালোবাসা সোহাগ,

সংসার তোমার ভেঙে যাবে 

মনে পুষে রাখলে ঘৃণা আর রাগ।।


পানি ছাড়া শুকায় নদী 

ক্ষমা ছাড়াও প্রেম শুকিয়ে যাবে, 

অন্যজনকে সুখী করলে 

তবেই তুমি সেই সুখ ফিরে পাবে।

এই সংসারে টিকতে হলে 

রাখতে হবে ভালোবাসার নজর।।





Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো