ভালবাসা

 #ভালবাসা

#খাদিজ_বেগম 


জানতাম না প্রেম ভালোবাসা 

হাতে ধরে তুমি আমায় শেখালে,

পায়ের সাথে পা মিলিয়ে 

হেঁটে হেঁটে প্রেমের রাস্তা দেখালে।।


ভালোবেসে বেসে তুমি 

তোমার প্রেমে আমায় করলে দেওয়ানা,

ভালোবেসে কাছে এসে 

বন্ধু তুমি দূরে চলে যেওনা।

চোখে চোখে চেয়ে থেকে 

এই হৃদয়ে প্রেমের মায়া মাখালে।।


প্রেম শিখিয়ে ভুলে গেছো 

এখন আমি তোমায় ভুলতে পারিনা, 

মনে প্রাণে চাই তোমাকে

এই চাওয়াটা ভুল করেও ছাড়ি না।।


আমার মনের খুব গভীরে 

যত্ন করে দিয়েছিলাম তোমার ঠাই,

সেই মন আমার একা একা 

তোমার বিয়োগ ব্যথায় পুড়ে ছাই।

অল্প বয়সে ভালোবেসে 

মরার আগেই মরলাম আমি অকালে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো