আকুল কায়ার মাঝে

 আকুল কায়ার মাঝে 

খাদিজা বেগম 


আকুল কায়ার মাঝে আমার 

ব্যাকুল এ মন তুমি তুমি করে,

তোমায় নিয়ে ঘর বাঁধি লাম 

সেই তুমি নাই এখন আমার ঘরে।।


কথা ছিল দুজন মিলে 

সকল দুঃখ-কষ্টের সাথে লড়ব,

একি সাথে বাঁচবো আমরা 

একি সাথে দুজন মিলে মারব।

সেই কথাটা ভুলে গিয়ে 

কেমন করে তুমি গেলে সরে।।


এখন আমি একা একা 

রাত্রি জেগে চোখের জলে ভাসি, 

তোমার সাথেই চলে গেছে 

এই জীবনের আনন্দ সুখ হাসি।।


কেমন করে বুঝাই তোমায় 

তুমি আমার প্রাণের চেয়ে দামি,

তুমি যদি না বোঝো মন

এই ধরাতে থাকবো না আর আমি।

দিবানিশি তোমায় ভেবে 

আমার এ মন ছটফটিয়ে মরে।।

Comments

Popular posts from this blog

বলো

পুড়ে গেল মন

অদৃশ্য অমানুষ