প্রেমের তৃষ্ণায় কাতর

 প্রেমের তৃষ্ণায় কাতর 

খাদিজা বেগম 


এক ফোঁটা 

প্রেমের তৃষ্ণায় কাতর হয়ে 

এই পৃথিবী ছেড়ে যাব আমি, 

সেই কথাটা জানবে না তো 

পরকীয়ায় ডুবে থাকা তুমি।।


তোমার চোখে এই চোখ রেখে 

আমি প্রশ্ন তুলতে পারব না তো,

কেন আমার হৃদয় মাঝে 

করলে তুমি পরকীয়ার ক্ষত? 

তোমার জন্য এই অন্তরে 

কত মায়া জানে অন্তর্যামী।।


বিয়ে নামের কারাগারে 

বন্দী হয়ে ভাসি নয়ন জলে,

তোমা হাসি আনন্দ সুখ 

পরকীয়ার ভিতর দিয়ে চলে।।


আমারি প্রেম ভালোবাসা 

বুকের ভেতর কেঁদে কেঁদে মরে, 

তোমারি ক্ষণ প্রেমের তোফা 

সবি দেখি অন্যজনার তরে।

পবিত্র এই সম্পর্কে দাম 

প্রাণের চেয়েও অনেক বেশি দামি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো