প্রেমের চায়ে

 প্রেমের চায়ে

খাদিজা বেগম 


বিস্কুট বিস্কুট এই মন আমার 

ডুবে গেছে তোমার প্রেমের চায়ে,

আমি যেন মিশে গেছি 

গলে গলে তোমার ডানে বায়ে।।


পিয়াসি ঠোঁট ভিজে গেছে 

তোমার হাতের উষ্ণ চায়ের কাপে,

মোমের মত এই মন গলে

তোমার ছোঁয়ার উষ্ণ তাপে তাপে।

মন হয়েছে পাগল পাগল 

শুধু তোমায় ভালোবাসার দায়ে।।


ঘুড়ি হয়ে ভেসে বেড়ায় 

আমার এ মন তোমার গগন জুড়ে,

এই হৃদয়ের মন পতঙ্গ 

উড়ে উড়ে প্রেম অনলে পুড়ে।।


দূরে দূরে থাকলে তুমি 

মন ডুবে যায় হাজার দুঃখে দুঃখে,

কাছে কাছে থাকলে তুমি 

কানায় কানায় বুক ভরে যায় সুখে।

জীবনের পথ হাঁটবো আমি 

তাল মিলিয়ে তোমার পায়ে পায়ে।।






Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো