অন্ধকার রাত

 

অন্ধকার রাত 

খাদিজা বেগম 


আমার এখন অন্ধকার রাত 

তার ভিতরে তুমি যে এক ফালি চাঁদ,

তোমার আলোয় পথ চলেছি 

তুমি ছেড়ে দিও না যে আমার হাত।


তুমিই তো আমার আলো 

তুমিই তো আমার দুটি আঁখি,

আমি কাউকে আর দোষী না

ভাগ্য আমায় দিয়ে গেছে ফাঁকি।

তবুও যাও যদি চলে 

আমায় গিলে খেয়ে নেবে আঁধার রাত।।


নিভে যাবে আশার প্রদীপ 

আর হবে না বেঁচে থাকা এই ভবে, 

কার আশাতে বাঁচবো আমি 

নিরাশ হয়ে মরে যেতেই তো হবে।।


তুমি আমার এই প্রাণ পাখি 

উড়ে গেলে পড়ে রবে এই দেহ,

তবুও যাও যদি উড়ে 

তোমায় ধরে রাখতে পারবে না কেহ।

তুমি ছাড়া মরে যাবে 

ধীরে ধীরে এই জীবনের সকল স্বাদ।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো