পেতেছি এই গর্দান
পেতেছি এই গর্দান
খাদিজা বেগম
ভয় করিনা হাশর মিজান
ভয় করি না কেয়ামতের ময়দান,
ভয় করি পাপ অশ্লীলতা
যা যা নিষেধ করেছে ওই কোরআন।।
ভয় করিনা দুঃখ কষ্ট
দারিদ্রতা অসুস্থতা অভাব,
অনেক ভয় হয় আমার ভিতর
না জাগে যে মুনাফিক এর স্বভাব।
আল্লাহ তুমি রক্ষা করো
তোমার দেয়া শ্রেষ্ঠ সম্পদ ঈমান।।
ভয় করিনা মরণ আমার
ভয় করিনা অন্ধকার ঐ কবর,
ভয় হয় আমার আমি যেন
ভুলে না যাই এক আল্লাহু আকবর।
আমি যেন এই পৃথিবীর
লোভে পড়ে লোভী হয়ে যাই না,
আমি শুধু তোমাকে চাই
এছাড়া যে অন্য কিছু চাই না।
তোমার মতে চালাও আমায়
তোমার পায়ে পেতেছি এই গর্দান।।
Comments
Post a Comment