চুমা দেবার তৃষ্ণায়
চুমা দেবার তৃষ্ণায়
খাদিজা বেগম
একটি চুমা দেবার তৃষ্ণায়
আমার এই ঠোঁট ফেটে ফেটে চৌচির,
তোমায় কাছে যাবার জন্য
আমার প্রেমিক মন হয়েছে অস্থির।।
একটু ছোঁয়া দেবার জন্য
এই আঙুলে আজ উঠেছে কাঁপন,
বুঝে গেছি তুমি ছাড়া
পৃথিবীতে আর কেহ নাই আপন।
এই আঙ্গুলে ছুঁয়ে ছুঁয়ে
মাখাতে চাই ভালবাসার আবির।।
তুমি আমি ভিন্ন হয়ে
বেঁচে থাকতে পারবো না এই ভবে,
তোমায় আমায় বাঁচতে হলে
প্রেম মোহনায় মিলে থাকতে হবে।।
পানি ছাড়া মাছ বাঁচে না
তুমি ছাড়া প্রাণ বাঁচেনা আমার,
তোমার ছোঁয়ায় সুখ খুঁজে পাই
উপায় নাই আর তোমায় ছেড়ে বাঁচার।
তোমায় কাছে পাবার জন্য
ভাঙতে পারি আকাশ সমান প্রাচীর।।
Comments
Post a Comment