মন থাকে না ঘরে
মন থাকে না ঘরে
খাদিজা বেগম
তোমার মুখের হাসি থেকে
হাজার চাঁদের জোছনা ঝরে পড়ে,
সেই জোছনায় ভিজে যেতে
আমার এ মন শুধু বায়না ধরে।।
তোমার কথার শব্দ শুনে
হাজার ফুলের মিষ্টি সৌরভ ছড়ায়,
সেই সৌরভে ভেসে যেতে
আমি যেন এসেছি এই ধরায়।
তোমার অগ্নি দৃষ্টির মাঝে
পতঙ্গ মন পুড়ে পুড়ে মরে।।
তোমার চলা ওই চপলা
চঞ্চল ঝরনার মত আঁকা বাঁকা,
তোমার হাতের রিনিঝিনি
চুড়ির শব্দে যেন জাদু মাখা।।
আমার হাতেরে নাড়াচড়ায়
ওই চুড়িতে ঝংকার যখন ওঠে,
আমার মনের প্রেম বাগানে
ভালোবাসার ফুলগুলো সব ফুটে।
তোমায় দেখে পাগল হলাম
এখন আমার মন থাকে না ঘরে।।
Comments
Post a Comment