বন্ধ ঘরের
বন্ধ ঘরের
খাদিজা বেগম
বন্ধ ঘরের অন্ধকারে
কত জীবন ধুঁকে ধুঁকে মরে,
মরার আগেই কবরবাসী
কত জনা এই পৃথিবীর ঘরে।।
রংবেরঙের কাপড় পরে
কত জনা সুখী সুখী সাজে,
কানায় কানায় দুঃখ ভরা
এক ফোঁটাও সুখ নাই তারি মাঝে।
গায়ে গায়ে মিশে থাকে
তবু থাকে হৃদয় থেকে সরে।।
এই পৃথিবীর রং মহলে
যার অভিনয় যত নিখুঁত হবে,
তার চরণের মাটি শক্ত
তার বলনে অনেক ভক্ত রবে।।
সহজ সরল সত্যবাদীর
নিঃসঙ্গতাই তার জীবনের সঙ্গ,
কথা দিয়ে কথা রাখে
সে করেনা নিজের কথার ভঙ্গ।
সে অন্যের সুখ নেয় না কেড়ে
তার নয়নের যতই দুঃখ ঝরে।।
Comments
Post a Comment