বলো

 বলো 

খাদিজা বেগম 


বলো কেমন করে বাসলে ভালো

তোমায় ভালোবাসা হবে,

তেমনি করেই বাসবো ভালো 

যে কটা দিন আছি ভবে।।


বল কেমন করে দেখলে তোমায় 

কানায় কানায় ভরবে নয়ন,

 দুই নয়নে দেখার তৃষ্ণা 

লেগেই থাকে সারাটা ক্ষণ।

যতই দেখি নতুন লাগে 

তোমায় দেখলাম যেন সবে।।


বল কেমন করে মন জুড়াবো 

যে মন তোমার প্রেমে জ্বলে,

এক পলক না দেখলে তোমায় 

চোখ ভেসে যায় চোখের জলে।।


 বল কেমন করে রাখবো বেঁধে 

তোমায় জনম জনম ধরে,

এক জনমে ভরবে না মন 

ওগো তোমায় আদর করে।

হাজার জনম বাসলেও ভালো 

বুকে ভালোবাসার তিয়াস রবে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন