মনে মনে খুব
মন টানে খুব
খাদিজা বেগম
এতটা দিন মনে মনে
ভাবতাম যারে ভালোবেসে,
আজি তারি কাছে এসে
ধরা পড়ে গেছি শেষে।।
এতটা দিন চুপি চুপি
ভালবেসে দেখতাম যারে,
এখন আমার তার চোখেতে
চোখ পড়ে যায় বারে বারে।
তার প্রেমেরি মায়া জালে
আমি নিজেই গেলাম ফেঁসে।।
যারে নিয়ে এত ভাবি
রাতের পরে রাত জাগিয়া,
আমি যেন পৃথিবীতে
এলাম শুধু তার লাগিয়া।।
তারে দেখার পরে আমার
বুকের ভেতর তোলপাড় করে,
তার প্রেমেতে মন টানে খুব
যেন থাকা যায় না সরে।
তারি কাছে মন চলে যায়
মেঘের মত ভেসে ভেসে।।
Comments
Post a Comment