জিন্দা মরা

 

জিন্দা মরা 

খাদিজা বেগম 


তোমায় দেখবো দেখবো বলে 

এই হৃদয়ে বইছে দারুন খরা,

তোমায় ধরবো ধরবো করে

আমি নিজেই পরে গেলাম ধরা।।


তুমি শুধু দেখো আমায় 

আমার চোখে তোমায় দেখতে দাও না,

আমার কাছে আসো শুধু 

আমায় তোমার কাছে টেনে নাও না।

সামনে এসে দাও দেখা দাও 

বন্ধ করো লুকোচুরি করা।।


দুই নয়নে অগ্নি লাভা

তোমায় দেখার জন্য ঝরে পড়ে,

তোমায় দেখে চোখ জুড়াবো 

বেঁচে আছি এমন আশা করে।।


তুমি কেন এত নিষ্ঠ 

আমার জন্য নাই কি তোমার মায়া, 

কত দূরে থাকো তুমি 

আমি দেখতে পাই না তোমার ছায়া।

মরি মরি করেও আমি 

তোমার প্রেমে হলাম জিন্দা মরা।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো