তোমার চোখে প্রেম
তোমার চোখে প্রেম
খাদিজা বেগম
আমি এত কথা বলি
তুমি কেন চুপটি করে থাকো,
তোমায় রাখি হৃদ মাঝারে
তুম কেন আমায় দূরে রাখো।।
তোমায় পাবার পিপাসাতে
শুকিয়ে যায় আমার মনের সাগর,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
সাতটি রঙের রঙিন একটা বাসর।
সেথায় তোমার চোখ ইশারায়
বারে বারে আমায় কাছে ডাকো।।
সেই বাসরে তুমি আমি
জেগে জেগে রাত্রি করি সকাল,
প্রেম করেও প্রেম হলো না
মনে মনে শুধু তোমার আকাল।
তোমার সাথে মন হারাতে
বারে বারে জাগে আমার খেয়াল,
তোমার আমার মধ্যখানে
বারে বারে কেন টানো দেয়াল।
তোমার চোখে প্রেম দেখেছি
সে প্রেম কেন অজুহাতে ঢাকো।।
Comments
Post a Comment