প্রেম পবিত্র
#প্রেম-পবিত্র #খাদিজা_বেগম জলোচ্ছ্বাসে বাঁধ মানেনা সকল বাঁধা ভেঙে আসে, তেমনি হয় প্রেমিক হৃদয় যখন কাউকে ভালোবাসে। শরতের মেঘ যায় না বাঁধা সে ভেসে যায় আপন মনে, তেমনি ভাসে প্রেমিকের মন তার প্রেমিকার সনে সনে। প্রেমিকের মন পূর্ণতা পায় তার প্রেমিকার কাছে এসে।। রিনিঝিনি বৃষ্টি হয়ে যেমন ঝরে শ্রাবণের মেঘ, তেমনি ঝরে ঝরে পড়ে দুটি মনে প্রেমের আবেগ।। কে থামাতে পারে বৃষ্টি যদি সে না নিজে থামে, জান্নাত থেকে আসে এই প্রেম কেনা যায় না কোন দামে। প্রেম পবিত্র চিরদিনি প্রেমের জন্যই প্রাণী বাঁচে।।