তোমাকে চাই

 

তোমাকে চাই
খাদিজা বেগম

তোমার কাছে তোমাকেই চাই
এ ছাড়া আর অন্য কোন চাওয়া নাই,
কাছে এসে দাও দেখা দাও
আমি তোমায় নয়ন ভরে দেখতে চাই।।

তোমার আশায় আশায় আমি
সদয় রাখি এই হৃদয়ের দ্বার খুলে,
খুব যতনে দেখবো বলে
তোমায় ছুঁয়ে ছুঁয়ে আমার আঙুলে।
তোমায় দেখার জন্য আমার
দুই নয়নের মনি পুড়ে পুড়ে ছাই।।

সকাল সন্ধ্যায় ভাবি তোমায়
ভাবতে ভাবতে মন হয়ে যায় উদাসী,
ভালোবাসা দাও আমাকে
আমি তোমার ভালবাসার পিয়াসী।।

দাও ধরা দাও আমার চোখে
আর থেকো না থেকো না গো  লুকিয়ে,
মনে প্রাণে চাই তোমাকে
তোমায় চেয়ে চেয়ে পড়ি ঝুঁকিয়ে।
ঐ জীবনটা ধ্বংস হবে
যদি আমি তোমার দেখা নাহি পাই।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো