লাজুক লাজুক ভাজ

 লাজুক লাজুক ভাজ

খাদিজা বেগম 


তোমার হাতের পরশে পরশে 

যায় খুলে যাক লাজুক লাজুক ভাজ, 

আমাকে তোমার প্রেমের বাহুতে 

তুমি বেঁধে রাখো আদরে আদরে আজ।।


তোমার বুকের ভিতরে থাকবো

অন্য কোথাও যাবো না তোমাকে ছেড়ে,

জনম জনম তোমারি থাকবো 

আমাদের প্রেম যেতে দেব না তো হেরে।

নয়নে নয়ন রেখে তুমি আমি

নীরবে নীরবে করব প্রেমের চাষ।।


যায় চলে যাক এ প্রাণ আমার 

তোমাকে বেসেছি প্রাণের চেয়েও ভালো,

খুব অসহায় অসহায় লাগে

তোমাকে ছাড়া যে আমার ভুবন কালো।।


তোমার মিষ্টি মধুর ছোঁয়াতে 

সুবাস ছড়িয়ে হৃদয়ের ফুল ফোটে,

খুশীর জোয়ারে ভেসে চলি আমি

বুকের ভেতরে সুখের জোয়ার ওঠে।

আমাকে তোমার হৃদয়ের মাঝে 

খুব ভালবেসে রেখো দিয়ো বারো মাস।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো