মাটির নিচে
মাটির নিচে
খাদিজা বেগম
আজকে আমি মাটির উপর
কালকে থাকবো মাটির নিচে,
তখন শুধু থাকবে মাটি
ডানে বামে সামনে পিছে।।
মন বলেছে মরে যাব
আমি পাচ্ছি মরার অভাস,
দরোজা নাই জানালা নাই
নাই সেখানে আলো বাতাস।
থাকবো না আর এই ধরাতে
এই কথাটা নয় রে মিছে ।।।
পূর্বপুরুষ চলে গেছে
আমি যাবো তাদের পথে,
ও মন আমার অন্যায় ছেড়ে
উঠে পরো ন্যায়ের রথে।।
ন্যায় তোমাকে শান্তি দেবে
অন্যায় তোমায় দেবে শাস্তি,
ভালো মন্দ না ভাবে মন
আর করো না মজা মাস্তি।।
মরার আগে মারিস নে মন
লোভের যাতায় পিসে পিসে।।
Comments
Post a Comment