কলঙ্কের দাগ

 #কলঙ্কের-দাগ

#খাদিজা_বেগম 


এই জীবনটা পরবে একদিন 

মরণ নামের ফাঁদে,

সেই ভাবনা ভেবে ভেবেই 

অবুঝ নয়ন কাঁদে।।


আপন মানুষ নাইরে সেথায়

নাই বিছানা, চাদর,

কে করিবে যত্ন তখন 

কে করিবে আদর??

সোনার অঙ্গ পড়ে থাকবে 

পোকা ভরা খাদে।


দুনিয়াতে ফাঁদ পেতো না 

অন্য জনার তরে,

মানবতার হাত বাড়িয়ে 

যাও উপকার করে।।


যত সময় বেঁচে আছো 

মানুষ হয়েই বাঁচো,

হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে 

শুধু ভালোবাসো। 

কলঙ্কের দাগ নিয়ে বুকে 

জোছনা ছড়ায় চাঁদে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো