তোমার অন্বেষণ
#তোমার-অন্বেষণ
#খাদিজা_বেগম
সহেনা সহেনা বিরহ যাতনা
তোমার আসার আশায় কাটে না ক্ষণ,
এত বেশি প্রেম দিয়েছো আমাকে
তোমাকে না দেখে পাগল পাগল মন।।
মেঘের মতন ছুটে এসো তুমি
ঝরঝর ঝরো মনের উঠান জুড়ে,
তোমায় বিহনে একা একা আমি
বিরহ অনলে ছাই হয়ে যাই জ্বলে পুড়ে।
তুমি যে আমার প্রাণের চেয়েও
আরো বেশি দামি বড় বেশি প্রিয়জন।।
প্রেম পিপাসায় কাতর এ মন
সারাক্ষণ শুধু ডাকে তুমি তুমি করে,
কেমনে বোঝাবো আমি মরে যাব
শুধু যে তোমারি আলতো ছোঁয়ার তরে।।
তুমি না আসিলে ভালো না বাসিলে
শেষ হয়ে যাব দিবানিশি কেঁদে কেঁদে,
এসো এসো প্রিয় ভালোবেসে এসো
এবার আসিলে রাখিবো তোমাকে বেঁধে।
আর কতকাল কষ্ট লুকিয়ে
আমি করে যাব তোমার অন্বেষণ।।
Comments
Post a Comment