কষ্টের মাঝে স্বস্তি

 কষ্টের মাঝে স্বস্তি 

খাদিজা বেগম 


কষ্ট পাবনা কষ্ট নেবনা

শত শত বার মন কে বলেছি,

তবু পায়ে পায়ে কষ্ট পাই আমি 

কষ্টের বোঝা নিয়েই চলেছি।।


এই শরীরের শিরায় শিরায় 

রক্ত কণিকা হয়েছে কষ্ট,

কষ্টের তুফানে তুফানে ভেঙ্গে 

আমার স্বপ্ন হয়েছে নষ্ট। 

কষ্টের শিখা বুকে নিয়ে আমি 

অদৃশ্য এক আগুনে জ্বলেছি।।


জ্ঞানী গুণী লোকে এটাই তো বলে

জ্বলে পুড়ে নাকি সোনা হয় খাঁটি,

মাটির ভিতরে সোনার ঠিকানা

তাই আমি মাটি কে করি ঘাঁটাঘাঁটি।।


কষ্টের মাঝে স্বস্তি রয়েছে 

ওই পবিত্র কোরআনে বলে, 

তাইতো আমি খুব হাসি খুশি আছি

ডুবে গিয়ে ভাসি দু'চোখের জলে।

মোমের মতন পুড়ে পুড়ে আমি

তোমাকে পাবার আশায় গলেছি।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো