শুরু থেকে শেষে

 শুরু থেকে শেষে 

খাদিজা বেগম 


প্রেমের তরী দাও ভাসিয়ে 

তোমায় নিয়ে আমি যাব ভেসে, 

ভালোবেসে দুজন মিলে 

ভেসে ভেসে ঘুরবো প্রেমের দেশে।।


যেখানে নাই দুঃখ কষ্ট 

বিশ্বাসঘাতক প্রতারণা ঘৃণা,

যেখানে কেউ কেঁদে কেঁদে

রাত জাগে না ভালোবাসা বিনা।

যেখানে কেউ মন ভাঙ্গে না 

মন আদরে রাখে ভালোবেসে।।


চলো আমরা সেখানে যাই 

যেখানে নাই ভালবাসার দুশমন, 

তুমি আমি বস্ত্র হয়ে 

দুই জনাতে ছুঁয়ে থাকবো দুইজন।।


তোমার মনের খুব গহীনে 

আমার এ মন নিরাপদে রাখবে, 

অনেক ভালবেসে তুমি 

আমার মনে ভালোবাসা মাখবে।

আপন হয়ে থাকবো দুজন 

এই জীবনের শুরু থেকে শেষে।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো