তুমি পূর্ণিমা চাঁদ

 তুমি পূর্ণিমা চাঁদ 

খাদিজা বেগম 


সাথী তুমি পূর্ণিমা চাঁদ 

আমি তোমার জোনাক বাতি,

তুমি আমি দুজন মিলে 

জেগে থাকি সারা রাতি।।


তুমি থাকো দূর আকাশে 

আমি থাকি ঝোপে ঝাড়ে,

আমার কি আর সাধ্য আছে 

আমি যাবো তোমার ধারে।

জোসনা হয়ে কাছে এসে 

তুমি দেখাও তেলেসমাতি।।


আমি জ্বলি আবার নিভি 

তুমি শুধুই জ্বলতে থাকো,

এত জ্বলেও কেমন করে

আমায় শীতল জোসনা মাখো।।


জোসনা যখন আদর হয়ে 

ছড়িয়ে যায় আমার কায়ায়,

আমার হৃদয় শীতল হয়ে 

ডুবে থাকে তোমার মায়ায়।

ভালোবেসে সাথে থেকো 

ওগো আমার প্রাণের সাথী।।

Comments

Popular posts from this blog

নীতা আম্বানি

মনের মত এক মন

বলো