কৌশল করে
কৌশল করে
খাদিজা বেগম
ও মেয়ে তোর দুই নয়নে
উপচে উপচে পড়ে কেন নোনা জল,
জীবন যুদ্ধে যুদ্ধ করতে
ও মেয়ে তুই শক্ত রাখিস মনোবল।।
সামনে পিছে ডানে বামে
তুই ছাড়া তোর আপন বলে নাইরে কেউ,
দুই হাতে তোর চোখ মুছে দে
তোর হৃদয়ে জাগিয়ে দে খুশির ঢেউ।
নোংরা লোকের নোংরা কথায়
অশ্রু জলে চোখ করিস না ছলোছল।।
তুই সাহসী বীর যোদ্ধা তুই
তোর জীবনটা তোর মতো তুই গড়ে নে,
তুই নিজেকে এগিয়ে নে
তোর হৃদয়টা সুখে সুখে ভরে নে।।
অন্যের কথায় নিজের জীবন
কখনো তো কেউ চালাতে পারে না,
নিজের বিবেক বুদ্ধি দিয়ে
যারা চলে তারা তো হাল ছাড়ে না।
কৌশল করে যে জন চলে
জীবন যুদ্ধে হয়েছে সে জন সফল।।
Comments
Post a Comment